স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণ করা হবে না। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৭ সালে থানা নির্মাণ করার জন্য এ জায়গা সরকার পুলিশকে দিয়েছিল। এটা পুলিশের জায়গা, পুলিশেরই থাকবে। তবে এখানে কোনও থানা ভবন হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এলাকার মানুষ যেভাবে জায়গাটি ব্যবহার করতেন, সেভাবেই ব্যবহার করবেন।
কলাবাগান থানা কোথায় হবে, সাংবাদিকদের এমন প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন, পরে অন্য কোথাও জয়গা নির্ধারণ করে থানার ভবন নির্মাণ করা হবে।
তেঁতুলতলা মাঠে থানার জন্য যে অবকাঠামো নির্মাণ করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা কোনও সমস্যা না। অবকাঠোমো বেশি কিছু হয়নি। জয়গাটি এলাকাবাসী যেভাবে ব্যবহার করতেন সেভাবেই করবেন।